ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪

kashmir20160413131914
গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত  কাশ্মীরের হ্যান্ডওয়ারায় পুলিশের গুলিতে এক নারীসহ তিনজন নিহত হয়। আর এবার এ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ জন।

হ্যান্ডওয়ারায় সেনাবাহিনীর বিরুদ্ধে এক কিশোরীকে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের বিক্ষোভের মুখে ওই এলাকা ও শ্রীনগরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।হ্যান্ডওয়ারার সেন্ট্রাল মার্কেটে বিক্ষোভকারীরা হামলা চালালে সেনাবাহিনী গুলি নিক্ষেপ করে। এ সময় ওই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে।

তাছাড়া, আজ বুধবার ড্রাগমুলা শহরের কাছে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের আঘাতে অারো এক যুবকের প্রাণহানি ঘটায় নিহতের সংখ্যা চারজনে পৌঁছেছে।
Share on Google Plus

0 comments:

Post a Comment