রাজশাহীতে গোবিন্দগঞ্জ সমিতির নবীন বরণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ, একই শিক্ষাবর্ষে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদর বিদায় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক মুহম্মদ শাহজাহান, নাট্যকলা বিভাগের প্রভাষক সুমনা সরকার, এবং এনটিভি’র জেষ্ঠ্য প্রযোজক আহসানুল হক পলাশ। আলোচনা সভা শেষে গ্রফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি ড. এ এইচ এম তাহমিদুর রহমান গাইবান্ধা উপজেলা সমিতিরি নতুন কমিটি ঘোষণা করা হয়। তাহমিদুর রহমানকে সভাপতি ও প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুর রহমান ঝিনুককে সাধারণ সম্পাদক করা হয়।

0 comments:
Post a Comment