গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী থেকে ৫৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৩ এপ্রিল) সকালে কোনাবাড়ীর নতুন বাজার থেকে তাদের আটক করা হয়।
এ দু’জন হলেন- নতুন বাজার এলাকার শবদের আলীর ছেলে মো. উজ্জল (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নীলক্ষি এলাকার মোহাম্মদ আলীর ছেলে মাইন উদ্দিন (১৯)।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে কাশিমপুর কারাগার রোডের পাশে ইয়াবা বিক্রির সময় মো. উজ্জল ও মাইন উদ্দিনকে আটক করা হয়।
এসআই জানান, ওই দুই যুবকের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবাও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
0 comments:
Post a Comment