পুরুষের দিন শেষ বাজারে এলো মহিলা কনডম

224202mohila_condom
এই প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মহিলা কনডম ‘ভেলভেট’ ভারতের বাজারে এলো। বুধবার নতুন এই ব্র্যান্ডটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেন, আশা করা যায় এতে অবাঞ্ছিত গর্ভধারণের হার অনেকখানি ঠেকানো যাবে।
জানা গেছে, ভেলভেট নামে ল্যাটেক্স নির্ভর এই মহিলা কনডমটি তৈরি করেছে এইচএলএল লাইফকেয়ার লিমিটেড। দামও সাধারণের নাগালের মধ্যেই রাখা হয়েছে।
মহিলাদের জন্য তৈরি বিশেষ এই কনডমটি ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং সামিটের মঞ্চেই লঞ্চ করা হয়।
এইচএলএল-এর তরফে জানানো হয়, ভেলভেট মেয়েদের সম্পূর্ণ সুরক্ষাই শুধু দেবে না। সেইসঙ্গে সুরক্ষিত সেক্সে মেয়েরা এ বার চালকের ভূমিকা নিতে পারবেন।
সংস্থাটি জানিয়েছে, বছরে ২৫ মিলিয়ন কনডম তারা তৈরি করবে। ইউরোপিয়ান ইউনিয়ানের শংসাপত্রও পেয়ে গিয়েছে। একটি কনডমের আয়ু পাঁচ বছর। এই সংস্থাটি ২০০৬ সালে মেয়েদের জন্য প্রথম বার কনডম আনে বাজারে। পলিইউরেথিন দিয়ে তৈরি সেই কনডমের নাম ছিল কনফিডম।
Share on Google Plus

0 comments:

Post a Comment