ডিসি হিল থেকে: সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে ডিসি হিলে শুরু হয়েছে বর্ষবিদায় অনুষ্ঠান। বুধবার বিকেল সাড়ে চারটায় অভ্যুদয় সঙ্গীত অঙ্গনের সম্মেলক গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
আয়োজনের শুরুতেই 'আজ সবার রঙে রং মেশাতে হবে', 'প্রেমের জোয়ারে' সহ বৈশাখের গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পীরা। 'বাংলা আমার... বুকের ভেতরে',' প্রজাপতি প্রজাপতি' গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের ক্ষুদে শিল্পীরা।
এবার কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, রবীন্দ্রসংগীত শিল্পী শীলা মোমেন ও নাট্যমঞ্চের আলো- ছায়ার কারিগর তপন ভট্টাচার্যসকে সম্মাননা জানাবে পরিষদ।
এদিকে গ্রামীণফোনের সহযোগিতায় আয়োজিত এবারের অনুষ্ঠান উপলক্ষে ডিসি হিল সাজানো হয়েছে বর্ণিল সাজে। বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে মহড়াসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে বৈশাখী মেলা।
0 comments:
Post a Comment