হাড় মজবুত করে আলুবোখারা

প্রতিদিন মাত্র পাঁচ থেকে ছয়টি আলুবোখারা খেলেই আপনার শরীরের হাড় মজবুতে সহায়তা করতে পারে। যুক্তরাষ্ট্রের সান দিয়াগো স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি এমন তথ্যই দিয়েছেন।

রজঃনিবৃত্তি পরবর্তী নারীদের হাড় দুর্বল থাকে। কারণ এই সময় নারীদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ কম থাকে। গবেষকেরা এমন নারীদের প্রতিদিন পাঁচ বা ছয়টি আলুবোখারা এবং ৫০ গ্রাম শুকনো বরই খেতে বলেন। ছয় মাস তাদের এটি খেতে বলা হয়। গবেষণা নিবন্ধটি আন্তর্জাতিক অস্টিওপরোসিস জার্নালে প্রকাশিত হয়।

গবেষণা নিবন্ধটিতে বলা হয়, এই ধরনের খাবার হাড় মজবুত করে এবং ঘনত্ব বাড়ায়। এসব খাবারের মধ্যে থাকা রাসায়নিক হাড় পুনরায় শোষণের ক্ষেত্রে ব্লক তৈরি করে।
Share on Google Plus

0 comments:

Post a Comment