ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর যেসব জায়গায় পহেলা বৈশাখ উদযাপন করা হবে, সেখানে সেন্ট্রাল মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে ডিএমপি কন্ট্রোলরুম তা নিয়ন্ত্রণ করবে। এ বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে রমনা বটমূলে ডিএমপি’র নিরাপত্তা মহড়া পর্যবেক্ষণে এসে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে রমনা, সোহরাওয়ার্দী, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উৎসব উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সোয়াট টিম, ডগ স্কোয়াড, পুলিশের বিশেষ বিশেষ দল দায়িত্বে থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা স্বার্থেই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছে। ডিএমপি’র ব্যানারে সব ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
এগুলো সবাইকে মেনে চলার আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল।
0 comments:
Post a Comment