ময়মনসিংহ: কুমিল্লার তনু হত্যার বিচার, নারী লাঞ্চনাসহ অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ঐতিহাসিক ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা নারী মুক্তি কেন্দ্রের আহ্বায়ক সেজুতি চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আশরাফ মিল্টন, আনন্দমোহন কলেজ শাখার সভাপতি তানভীর ভূইয়া, ময়মনসিংহ বিজ্ঞান চর্চা কেন্দ্রের আহ্বায়ক জুনাইদ হাসান প্রমুখ।

0 comments:
Post a Comment