সৈয়দপুরে যথাযগ্য মর্যাদায় পালিত হলো স্থানীয় শহীদ দিবস

মহান মুক্তিযোদ্ধ শহীদদের স্বরণে যথাযোগ্য মর্যাদায় সৈয়দপুরে পালিত হলো স্থানীয় শহীদ দিবস। পুপ্পমাল্য অর্পন, র‌্যালী, ছবি প্রদর্শন, আলোচনা সভাসহ একাধিক জিআরপি মোড়স্থ স্মৃতি অম্লান চত্ত্বরে এসব কর্মসূচি পালিত হয়। মহান স্বাধীনতা যুদ্ধের ৯ মাসে সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় পাকিস্তানী হানাদার বাহীনি ও এদেশীয় অবাঙ্গালীরা প্রায় ৪ সহ¯্রাধিক জনতাকে নিমর্মভাবে হত্যা করে। এসবের মধ্যে ২৪ মার্চ মাহাতাব বেগ হত্যাকান্ড ১২ এপ্রিল রংপুরের সিবেতগঞ্জ বালারখাল এলাকায় সৈয়দপুরের দেড় শতাধিক বৃদ্ধিজীবি বাঙ্গালী সৈনিক ও সেনা কর্মকর্তা, ১২-১৫ এপ্রিল রেলওয়ে কারখানার জ্বলন্ত বয়লারে ফেলে ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী ও ১৩ জুন ৪ শতাধিক হিন্দু মারোয়ারী পরিবারকে ভারতে পাঠানোর নাম করে তৎকালিণ স্থানে গণহত্যা ২৮ জুন তৎকালীণ স্থানীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ রেকর্ড করে তা প্রচার করার জের ধরে রাস্তা থেকে ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা কুন্দল (দহলা) এলাকায় খরচা খাতা নামে খ্যাত বাঙ্গালী নি ধন কার্যক্রম অন্যতম। এ উপলক্ষে গত মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে শহরের অর্পন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশ নেয় শহরের বিভিন্ন স্কুল কলেজের সহস্রধিক ছাত্রছাত্রী রাজনৈতিক সমাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের লোকজন। শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে র‌্যালি স্মৃতি অস্মান চত্ত্বরে এসে শেষ হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধ আখতার হোসেন বাদল, সাবেক চেয়ারম্যান বখতিয়ার কবির, ডাঃ খায়রুল বাসার , মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, নুরুজ্জামান জোয়ারদার, অধ্যাপক সাখোয়াত হোসেন খোকন,  প্রজন্ম’৭১ এর স্থানীয় সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সাংবাদিক এম আর আলম ঝন্টুসহ প্রমুখ  দিবসটি উপলক্ষে শহরের দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও বাসা বাড়ীতে জাতীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী মহান স্বাধীনতা যুদ্ধ্রে দূলর্ভ ছবি প্রদর্শন করা হয়।
Share on Google Plus

0 comments:

Post a Comment