গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ ফটো এজেন্সি দৃকএর প্রশাসনিক কর্মকর্তা ও আলোকচিত্রী মো: ইরফানুল ইসলামের হত্যাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার গাইবান্ধা জেলার সাংবাদিকদের উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ শহরের ব্যস্ততম ডিবি রোডে বসে পড়ে ৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করে। এসময় সড়কের উভয় পাশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। এছাড়া সাংবাদিকসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দলাল দাস, জহুরুল কাইয়ুম, রজতকান্তি বর্মন, দৃকের গাইবান্ধা প্রতিনিধি কুদ্দুস আলম, আরিফুল ইসলাম বাবু, জিয়াউল হক জনি, প্রবীর চক্রবর্ত্তী প্রমুখ। বক্তারা অবিলম্বে দৃকের প্রশাসনিক কর্মকর্তা ও আলোকচিত্রী মো: ইরফানুল ইসলামের হত্যাকারিদের সনাক্ত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ২ এপ্রিল দৃকের প্রশাসনিক কর্মকর্তা ও আলোকচিত্রী মো: ইরফানুল ইসলাম ধানমন্ডি ৮ নম্বর সড়কে অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংকের শাখা থেকে টাকা তোলার পর নিখোঁজ হন। পরে দুইদিন পর নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় তার লাশ পাওয়া যায়।

0 comments:
Post a Comment