তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, আতংকিত মানুষের ভয়ার্ত চিৎকার আর ছুটোছুটি দেশজুড়ে



রাজধানীসহ সারাদেশে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে । বুধবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে পরপর দুবার এ ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে ৩ থেকে ৫ সেকেন্ড স্থায়ী হয়ে আবারো কয়েক সেকেন্ড পরে প্রায় ১০/১২ সেকেন্ড স্থায়ী হয় এই আকস্মিক ভমিকম্প। প্রাথমিক তথ্যে জানা গেছে  ঢাকা  থেকে ৪৬০ কিলোমিট‍ার দূরে বাংলাদেশ-ভারত- মায়ানমার সীমান্তে ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১২০ কিলোমিটার।
প্রাথমিকভাবে অনেকে ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানিয়েছে। তবে এই সম্পর্কে এখনো আবহাওয়া অধিদপ্তর থেকে কোন সঠিক সংবাদ পাওয়া যায়নি।
নিউজডেবিডি ফেসবুক পেজে সাথে সাথেই ভুমিকম্পন সম্পর্কে সবার কাছে জানতে চাওয়া হলে তাতক্ষনিক ভাবে পাঠকের মন্তব্যে জানা গেছে, দেশের প্রায় সবকতি জেলায় ভুমিকম্পন অনুভুত হয়েছে । তাতক্ষনিক প্রতিক্রিয়ায় সবার মুখে আতংকের কথা শোনা গেলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতিক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর ইন্টারনেট সংযোগসহ মোবাইল নেটওয়ার্কে সমস্যার কথা জানা গেছে।
এদিকে গত ৫ এপ্রিলও দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়।

Share on Google Plus

0 comments:

Post a Comment