ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলায় ৩০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টায় স্কুল শুরু হওয়ার পর একে একে প্রায় ৩০ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় তাদের হাসপাতালে পাঠিয়ে স্কুল ছুটি দেওয়া হয়।
তারা গণহিস্টেরিয়ায় আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে নবম শ্রেণির আয়েশা আক্তার, ষষ্ঠ শ্রেণির রাশেদা আকতার, হাজেরা খাতুন, বিবি মরিয়ম, জিন্নাত আরা, তাহমিনা, ফরিদা খাতুন, সপ্তম শ্রেণির ফারিয়া আক্তার, ফারজানা আকতার, আরিফ, সাইফুল ইসলাম, আকলিমা আক্তার, জোবেদা আক্তার, নুসরাত জাহান, আয়েশা আক্তার, আকলিমা আক্তার ও উর্মি আক্তারের নাম জানা গেছে।

0 comments:
Post a Comment