রংপুর: চট্টগ্রামে পাঁচ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর প্রেসক্লাবের সেক্রেটারি আলী আশরাফ, টেলিভিশন সাংবাদিক ফোরাম সেক্রেটারি লিয়াকত আলী বাদল, রংপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকরা নিরপত্তাহীনতায় ভুগছে। এতে স্বাধীন সাংবাদিকতা ঝুঁকির মুখে পড়ছে।
চট্টগ্রামে পাঁচ সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
0 comments:
Post a Comment