
সরকারের পক্ষে এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি আইলিন এম ডেকার এবং সহকারী অ্যাটর্নি ট্রেসি এল উইলকিসন বলেন, ‘ফারুকের আইফোনের সংরক্ষিত তথ্য উদ্ধারে সফল হয়েছে সরকার। আর তাই অ্যাপল ইনকরপোরেটেডের সাহায্যের দরকার আর হচ্ছে না।’
এফবিআইয়ের সে ঘোষণার পর অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মামলাটি এমন এক বিষয় উত্থাপন করেছে, যা সাধারণ মানুষের অধিকার এবং তথ্য নিরাপত্তা নিয়ে জাতীয় আলোচনার জন্ম দিয়েছে। অ্যাপল এখনো সে বিষয়ে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক।
বিবৃতিতে আরও লেখা ছিল, ‘আমরা সরকারকে সাহায্য করে যেতে চাই, যেমনটা আমরা আগেও করে এসেছি। একই সঙ্গে আমরা আমাদের যন্ত্রের নিরাপত্তা আরও জোরদারে সক্রিয় হব।’
গত ডিসেম্বরে ফারুক এবং তাঁর স্ত্রী স্যান বার্নারডিনোতে ১৪ জন মানুষ হত্যা করে পরে পুলিশের গুলিতে আহত হন।
পাঁচ সপ্তাহের বাগ্বিতণ্ডার পর ক্যালিফোর্নিয়ার আদালতে দুই পক্ষের দেখা করার কথা ছিল। গত সপ্তাহে এফবিআই জানায়, অ্যাপলের সাহায্যের দরকার হয়তো আর পড়বে না।
তবে বিকল্প রাস্তাটি কী এবং কে সরকারকে এই বিষয়ে সাহায্য করেছে এ ব্যাপারে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। সে যাই হোক, লাভের গুড়টা কিন্তু অ্যাপলের ঘরেই বেশি উঠছে। কারণ, তারা যন্ত্র তৈরিতে এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন।
বিবিসি ও টেকক্রাঞ্চ অবলম্বনে
0 comments:
Post a Comment