আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এক সতর্ক জানায় যে বিশ্ব আরো একটি খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। এর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং শক্তিশালী এল নিনোকে দায়ী করেছে ইরি।
গবেষণা ইনস্টিটিউট (ইরি) সংস্থাটি জানিয়েছে, বিশ্বব্যাপী চালের উৎপাদন কমে যাওয়ায় ২০০৭-০৮ সালের মতো পৃথিবীতে আরো একটি খাদ্য সংকট তৈরি হতে পারে। এ সংকট মোকাবেলায় বিভিন্ন দেশের যৌথ পদক্ষেপ দরকার বলে মনে করে ইরি। আশিয়ান+৩’র দেশগুলো এবং ভারতসহ অন্যান্য দেশগুলোর পারস্পারিক সহায়তার মধ্য দিয়ে এই সংকট মোকাবেলা করতে হবে বলে মত দিয়েছে তারা।
উল্লেখ্য, আশিয়ান+৩’র দেশ বলতে বুঝানো হয়: ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ভিয়েতনাম এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে।
0 comments:
Post a Comment