আইনস্টাইনকে হার মানাল কিশোরের বুদ্ধি!

3200
আন্তর্জাতিক ডেস্ক: বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কিংবা স্টিফেন হকিংয়ের  বুদ্ধিমত্তায় সূচক নির্ধারণকারী আইকিউ পরীক্ষায় দুই পয়েন্ট বেশি পেয়ে সবাইকে চমকে দিয়েছে সে। আর সে হলো যুক্তরাজ্যের লন্ডনের ‘বিস্ময়বালক’ অওম আমিন।
মেনসা হলো প্রখর বুদ্ধিসম্পন্নদের আইকিউ পরীক্ষা করে বিশ্বের বহু পুরোনো সংগঠন। সংগঠনটির পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, বর্তমান বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এক শতাংশ মানুষের একজন অওম আমিন। মেনসার পরীক্ষায় তার স্কোর ছিল ১৬২, যা পদার্থবিদ আইনস্টাইন ও হকিংয়ের স্কোরের চেয়ে দুই পয়েন্ট বেশি।
উল্লেখ্য, নয় বছর আগে পরিবারের সঙ্গে ভারতের গুজরাট থেকে যুক্তরাজ্যে যায় অওম আমিন। তাঁর বাবা কার্তিক আমিন যুক্তরাজ্যের একটি রেল সংস্থায় কাজ করেন।
Share on Google Plus

0 comments:

Post a Comment