১৮ মাসে ১০৮ কেজি ওজন কমালেন অনন্ত অম্বানি

ভারতের প্রভাবশালী ব্যবসায়ী ও শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত অম্বানি দীর্ঘ সময়ের প্রচেষ্টার স্থুলকায় শরীরের ওজন কমিয়ে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছেন। ২১ বছরের অনন্ত মাত্র দেড় বছরে ১০৮ কেজি ওজন কমিয়ে একেবারেই স্লিম হয়েছেন।
কলকাতার বাংলা দৈনিক আনন্দ বাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ তম জন্মদিনের আগেই ওজন কমানোর লক্ষ্য স্থির করেছিলেন অনন্ত। এরপর থেকে প্রত্যেকদিন ৫ থেকে ৬ ঘণ্টা কাটাতেন ব্যায়ামাগারে। হাঁটতেন ২১ কিলোমিটার। এ ছাড়াও প্রত্যেকদিনের রুটিনে ছিল যোগা, ওয়েট ট্রেনিং, কার্ডিও এক্সারসাইজ, ফাংশনাল এক্সারসাইজ। ডায়েট ছিল সম্পূর্ণভাবে  সুগার এবং কার্বোহাইড্রেট ফ্রি। এভাবে প্রতি মাসে ৬ কেজি করে ওজন কমাতেন তিনি।
শ্বাসকষ্টের সমস্যা থাকায় অনন্তকে ছোটবেলা থেকেই অনেক ওষুধ খেতে হত। কম বয়সে এতটা মোটা হয়ে যাওয়ার পেছনে এটাও ছিল একটা বড় কারণ। কিন্তু তা সত্ত্বেও তার অনমনীয় মনোবলেই এই ‘ম্যাজিক’ দেখালেন তিনি।

Share on Google Plus

0 comments:

Post a Comment