‘মুতাওয়া পুলিশ’ রাস্তায় সন্দেহভাজন কোন নারী বা পুরুষকে গ্রেপ্তার করতে পারবে না বলে একটা আইন করল সৌদি। মুতাওয়া পুলিশ সম্পর্কে নতুন আইনটি সোমবার দেশটির পার্লামেন্টে অনুমোদিত হয়েছে। তবে এখনো তা সৌদি কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
আজ বুধবার ওই সংশোধিত আইনটি প্রকাশের কথা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী মুতাওয়া পুলিশ যৌন উত্তক্তকারী ও মাদক বেচা-কেনা রোধে ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি নারী গাড়ি চালকদের প্রতিও তাদের দায়িত্ব থাকবে। এর আগে ২০১২ সালে সৌদি সরকার দেশটির ধর্মীয় পুলিশ বাহিনীর ক্ষমতা কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছিল। তখন বলা হয়েছিল ধর্মীয় পুলিশের গ্রেপ্তার ও সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের ক্ষমতা নিয়মিত পুলিশ বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
তাছাড়া, ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া তারা কোনো বাড়িতে অভিযানও চালাতে পারবে না। আর এ নতুন নিয়ম অনুসারে মানবিক ‘নৈতিক গুণের উৎকর্ষতা বাড়ানো’ কিংবা ‘অধার্মিকতা রোধ’ এই বাহিনী যেসব ব্যবস্থা নিতে পারতো, এখন থেকে তারা তা আর পারবে না।
0 comments:
Post a Comment