ঢাকা: পহেলা বৈশাখে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে মহড়া দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ দল।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আতিকুর রহমানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি এ মহড়ায় অংশ নেয়।
এসময় নাশকতা মোকাবেলা, বিস্ফোরক উদ্ধার এবং অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল চর্চা করে ডিএমপি’র বোম্ব ডিসপোসাল ইউনিট (সোয়াট টিম), ডগ স্কোয়াডের সদস্যরা।
পাশাপাশি ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘুরে ঘুরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হতে সেখানে উপস্থিত রয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

0 comments:
Post a Comment