বৈশাখের আগেই অনন্ত-বর্ষার বৈশাখ উদযাপন


বৈশাখের আগেই বৈশাখকে বরণ করে নিয়েছেন ঢালিউডের ড্যাসিং হিরো অনন্ত জলিল ও টপমোস্ট নায়িকা বর্ষা। গত শনিবার নিজ বাড়িতে অনন্তর জলিলের ঘনিষ্ঠ কিছু বন্ধু ও ব্যবসায়ীদের নিয়ে রাজকীয় বৈশাখীভোজের আয়োজন করেন অনন্ত-বর্ষা দম্পতি।
বৈশাখীভোজের খাবারের তালিকায় ছিলো বাঙালি ঐতিহ্যবাহী নানা পদের পিঠা-পুলি, ইলিশ-পোলাওসহ বিভিন্ন সুস্বাদু খাবারের সমাহার।
আনন্দঘন পরিবেশে বৈশাখীভোজের পুরো আয়োজনটি নিজের হাতে করেছেন গ্ল্যামারগার্ল বর্ষা। আর সেকারণেই অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী বর্ষাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, বর্ষা স্ত্রী হিসেবে অনেক ভালো। সে আমাদের আজকের পার্টির সবকিছুই আয়োজন করেছে। থ্যাংক ইউ বেবি।
এবং সেই সঙ্গে বৈশাখী ভোজের ছবিও পোস্ট করেন অনন্ত।

কিছুদিন আগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২তম আন্তর্জাতিক এইডস (আইক্যাপ-১২) সম্মেলনের শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। আগামীতে তার প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস থেকে আসছে ‘দ্য স্পাই’ নামের নতুন একটি ছবি।
Share on Google Plus

0 comments:

Post a Comment