আপনার রাশিফল - মার্চ ২২, ২০১৬


আজ ২২ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—লাল, ধূসর, আকাশি। শুভ রত্ন—রুবি, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ডাচ চিত্রশিল্পী ভন ডাইক, অভিনয়শিল্পী রিজ উইদার স্পুন, উইলিয়াম শাটনার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ের জন্য দিনটি বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ² থাকবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। কোনো পোগন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেম-বিষয়ক জটিলতার অবসান হতে পারে। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। স্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। তীর্থ ভ্রমণ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
Share on Google Plus

0 comments:

Post a Comment