বৃহত্তর আন্দোলনের হুমকি শিক্ষক সমিতির

image-3882



৮ম জাতীয় বেতনস্কেল দ্রুত কার্যকরসহ ২০১৫ সালের ২০ ডিসেম্বরের প্রজ্ঞাপন সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। দাবি মানা না হলে সংগঠনটি বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ হুমকি দেওয়া হয়।
সম্মেলনে অভিযোগ করা হয়, বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এমপিওভূক্ত হওয়ার পর থেকে বেতন-ভাতা ‌‌‍‍‌‘বেতনের অংশ’ হিসেবে পেয়ে আসছেন। অথচ এ সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপনে ‘অনুদান-সহায়তা’ কথাটি যুক্ত করে শিক্ষকসমাজকে অপমান করা হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, ২০১৫ সালের ২০ ডিসেম্বরের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ৯ জানুয়ারি সংবাদ সম্মেলন, ১২ থেকে ১৪ জানুয়ারি কালোব্যাজ ধারণ, ১৬ জানুয়ারি ১ ঘণ্টার কর্মবিরতি পালন এবং ১৮ জানুয়ারি সারা দেশের জেলাসদরে এবং কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালনসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। তারপরও প্রজ্ঞাপনে লিখিত শিক্ষকদের জন্য অপমানকর ‘অনুদান সহায়তা’ শব্দটির পরিবর্তন করা হয়নি।
সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, ২০ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন দ্রুত সংশোধন করে ৮ম বেতনস্কেল বাস্তবায়ন না করলে আগামি ৩০ মার্চ সকাল ১১টায় সারাদেশে জেলাসদরে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
Share on Google Plus

0 comments:

Post a Comment