দ্বিতীয় ধাপের নির্বাচনঃ আ. লীগ ১২৭, বিএনপি ১১


দ্বিতীয় ধাপের ৬৩৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে (ইউপি) ১২৭টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া খবরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থীরা ১০৫টি ইউপিতে নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থীরা জয় পেয়েছেন ১১টিতে। জাতীয় পার্টি একটিতে এবং অন্যান্য প্রার্থী জয়ী হয়েছেন ১০টি ইউপিতে। 
গতকাল বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ইউপি নির্বাচনে আজ সহিংসতায় মোট সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপে দুজন নিহত হন। ঢাকা, যশোর, মাদারীপুর, জামালপুর ও নাটোরে একজন করে নিহত হন। এ ছাড়া বিভিন্ন স্থানে সহিংসতায় অনেকে আহত হয়েছেন। নির্বাচনে জালভোট ও প্রার্থীদের ভোট বর্জনের মতো ঘটনাও ঘটেছে।
Share on Google Plus

0 comments:

Post a Comment