ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রতিনিধিদলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মন্ত্রী রাশেদ খান মেনন। ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালান বারসিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মার্কিন প্রতিনিধিদলকে জানানো হয়, বহুল প্রতীক্ষিত ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি-১ এ উন্নীত করতে প্রয়োজনীয় আইন ও জনবল নিয়োগের পদক্ষেপ হিসেবে সিভিল এভিয়েশন অ্যাক্ট-২০১৬–তে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে এবং সংসদের আগামী অধিবেশনে তা পাস হবে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (ফা) সিজে কলিন্স, ডেপুটি চিফ মিশন ডেভিড মিয়েল, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের রাচেল ম্যাকক্লিন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষে সচিব এস এম গোলাম ফারুক ও সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

0 comments:
Post a Comment