অনন্ত জলিলের ট্যালেন্ট হান্টে নির্বাচিতরা

183314jalil2
বিনোদন ডেস্ক:  গত বছরের ৪ নভেম্বর থেকে বাংলা চলচ্চিত্রের অভিনয় শিল্পী প্রতিভার শিকারে মনসুন ফিল্মস  ট্যালেন্ট হান্ট এর কার্যক্রম শুরু করে। আর এ প্রতিযোগিতায় সারা বাংলাদেশের প্রায় তিন লক্ষ প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রায় তিন লক্ষ প্রতিযোগীদের নিয়ে প্রথম ধাপে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর মোট সাতটি বিভাগীয় শহরে রিজিওনাল অডিশন রাউন্ড কার্যক্রম সম্পন্ন হয়।
ড্যানিশ মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্টের বিজয়ীরা হলেন-
নায়ক ক্যাটাগরি-(১) শাহেদ (২) সাব্বির
নায়িকা ক্যাটাগরি-(১) সারা (২) মাহিন
খলনায়ক ক্যাটাগরি-(১) রাসেল (২) রিয়াজ (৩) নিক্সন (৪) মিল্টন
কমেডি ক্যাটাগরি-(১) ডাঃ প্রিন্স (২) এ্যানি
শিশু ক্যাটাগরি-(১) এষা (২) রুশদী
বাবা-মা ক্যাটাগরি-(১) এস ইসলাম (২) ইউসুফ আলী (৩) তৃপ্তি (৪) উম্মে সালমা
সহশিল্পী ক্যাটাগরি-(১) অং মারমা (২) নাশা (৩) লাকি (৪) মাসুদ রানা (৫) মেহেদি (৬) নিরব (৭) আরমান
আইটেম সং-(১) অমৃতা
বিভিন্ন ধাপ অতিক্রম করে ৩৫ জন প্রতিযোগীকে গতকাল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শন হলে  গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
Share on Google Plus

0 comments:

Post a Comment