টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় দুঃসংবাদটাই শুনতে হলো আজ বাংলাদেশ দলকে। তাসকিন আহমেদ ও আরাফাত সানি দুজনের বোলিং অ্যাকশনই অবৈধ। দুজনেরই তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। বোলিং অ্যাকশনের বৈধতার পরীক্ষায় উতরাতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বল করতে পারবেন না এই দুই বোলার।
সানির নিষেধাজ্ঞা মোটামুটি অনুমিত হলেও তাসকিনের বোলিং অ্যাকশনকে অবৈধ বলায় টিম ম্যানেজমেন্টসহ বিস্মিত সবাই। তবে এর মধ্যেই ঠিক হয়ে গেছে দুজনের বিকল্প। সানির বিকল্প হিসেবে আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবকে পাঠানোর সিদ্ধান্ত দুপুরেই হয়েছে। সন্ধ্যায় তাসকিনের জায়গায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে শুভাগত হোম চৌধুরীকে। আজ রাত ১০টা ৩০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দুজনেরই একসঙ্গে বেঙ্গালুরুর উদ্দেশে উড়াল দেওয়ার কথা। হঠাৎ ডাক পেয়ে রাজশাহী থেকে ফিরছেন সাকলাইন। এ প্রতিবেদন লেখার সময় ঢাকার কাছাকাছি তিনি। শুভাগত অবশ্য ঢাকাতেই ছিলেন।
0 comments:
Post a Comment