উইন্ডোজ ফোনে চলবে টুইটার






উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। টুইটার অ্যাপ্লিকেশনটি উইন্ডোজ ১০ মোবাইলে উন্মুক্ত করেছে টুইটার কর্তৃপক্ষ। বুধবার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট এ তথ্য জানিয়েছে।

টুইটারের পণ্য নকশাকারী অ্যাঞ্জেলা ল্যাম বলেন, যখন মোবাইল ফোনের জন্য অ্যাপটি আনা হয়েছে আমরা সতর্কতার সঙ্গে প্রতিটি টুইটারের প্রতিটি বিভাগ খেয়াল করি। এ ছাড়া ব্যবহারকারীর যোগাযোগ পদ্ধতি ডেস্কটপ ও ট্যাবলেটে যেভাবে পরিবর্তন হয় তাও লক্ষ্য রাখা হয়। দেখা গেছে, ৯০ শতাংশ ক্ষেত্রে ইউজার ইন্টারফেস ও ইন্টারঅ্যাকশন মডেল ডেস্কটপ ও ট্যাবলেট মোবাইলে শেয়ার করা হচ্ছে।

টুইটার কর্তৃপক্ষের ভাষ্য, উইন্ডোজ মোবাইলের টুইটারের সংস্করণটিতে মোমেন্টস, গ্রুপ ডিরেক্ট মেসেজ, ক্যামেরা সাপোর্টের মতো নতুন সব ফিচার সমর্থন করবে। উইন্ডোজ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

Share on Google Plus

0 comments:

Post a Comment