ভারতের কর্নাটক গুলবার্গারের ২ বছর বয়সী এক শিশু খেলতে খেলতে ওয়াশিং মেশিনের ভিতরে আটকে পড়ে যায়। পরে প্রতিবেশিরা ওয়াশিং মেশিন কেটে উদ্ধার করে তাকে।
কর্নাটকে গুলবার্গাতে থাকেন ওই শিশুর পরিবার। ছোট্ট হলেও বাচ্চাটির কর্মকাণ্ড বাড়ির লোকদের সারাক্ষণই ব্যস্ত রাখে। ঘটনার সময় পাশের ঘরেই কাজ করছিলেন মা। হঠাৎ শুনতে পান ছেলের কান্না। ছুটে গিয়ে যা দেখলেন তাতে তার চক্ষু ছানাবড়া!
কান্নার আওয়াজ আসছে ওয়াশিং মেশিনের ভিতর থেকে। খেলতে খেলতে কৌতূহলবশত ওয়াশিং মেশিনের মধ্যে উঁকি মারতে গিয়ে পড়ে যায় ভেতরে। তারপর আর বেরোতে পারছে না। নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে মা শরণাপন্ন হন প্রতিবেশিদের। দুই প্রতিবেশি শিবরাজ আন্দাগি ও হনুমন্থ রেড্ডি ওয়াশিং মেশিনটিকে মাঝখান দিয়ে কেটে ওই শিশুকে উদ্ধার করেন।

0 comments:
Post a Comment