প্রথমবার্তা, বিনোদন ডেস্ক: কয়েকদিন ধরে অসুস্থ ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘সর্বজিৎ’-এ শুটিংও ক্যানসেল করে দিয়েছিলেন। অন্যদিকে জ্বর আর গলার সংক্রমণে ভুগছিল ঐশ্বরিয়া-অভিষেক কন্যা আরাধ্যা। সে কারণে কয়েকদিন স্কুলেও যেতে পারেনি। বৃহস্পতিবার বেশ কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর স্কুলে গিয়েছিল সে। 
মেয়ের জন্য মায়ের চোখে পানি এসে গেল। ঐশ্বরিয়াকে ইমোশলান করে দিল একরত্তি আরাধ্যা। জানেন, কীভাবে? এ সময় মাকে চিয়ার-আপ করতে একটি ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড তৈরি করেছে আরাধ্যা। আর সেই কার্ড পেয়ে ইমোশনাল হয়ে পড়েন নায়িকা।
স্কুলেই মায়ের জন্য তৈরি করে কার্ডটি। আরাধ্যার এক বন্ধু মা সাংবাদিকদের জানিয়েছেন, ছুটির সময় আরাধ্যাকে নিতে আসেন ঐশ্বরিয়া। তখনই মায়ের হাতে সে কার্ড তুলে দেয়। আর তাতেই নাকি সকলের সামনে চোখে পানি এসে যায় নায়িকার।
0 comments:
Post a Comment