বিকালে বিদেশি অতিথিদের সঙ্গে খালেদার সাক্ষাৎ

খালেদা
প্রথমবার্তা নিজস্ব প্রতিনিধি : বিএনপির ষষ্ঠ কাউন্সিলে যোগ দিতে আসা বিদেশি অতিথিরা দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
আজ রবিবার বিকাল সাড়ে চারটায় খালেদা জিয়ার গুলশানের বাসায় যাবেন বিদেশি অতিথিরা। ঢাকাটাইমসকে একথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শনিবার অনুষ্ঠিত কাউন্সিলে অংশ নিয়েছেন এমন বিদেশি অতিথিরা হলেন- যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য সাইমন ড্যান্সজুক ও বিল বেনিয়ান, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কাউন্সিলর জো মুর ও বারবারা মুর।
তবে কাউন্সিলে হাজির হতে না পারলেও বিভিন্ন দেশের রাজনীতিবিদেরা বিএনপির জন্য শুভকামনা জানিয়ে মেইল বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন বিদেশি অ্তিথিদের আমন্ত্রণ জানানোর সঙ্গে যুক্ত বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ।
তাদের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির গভর্নিং বোর্ডের সিনিয়র এক্সিকিউটিভ ইন্দ্রেস কুমার তার মেইল বার্তায় বিএনপি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য শুভ কামনা জানিয়েছেন।
এছাড়াও কাউন্সিলের শুভ কামনা করে ভিডিও বার্তা পাঠান বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য বিজয় জেলি।
Share on Google Plus

0 comments:

Post a Comment