ব্যালট বাক্স নিয়ে ফেরার পথে ইউএনওর ওপর হামলা



শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্র থেকে ফেরার পথে আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। 
এই হামলায় গাড়ির কাচ ভেঙে ইউএনও ও তাঁর গাড়িচালক পিন্টু মিয়া আহত হয়েছেন। তাঁরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 
ইউএনও হাবিবা শারমিন প্রথম আলোকে বলেন, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের থামার দহেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী নিয়ে উপজেলা সদরে ফেরার পথে তারা জনতার হামলার শিকার হয়েছেন। পরে তাঁর সঙ্গে থাকা র‍্যাব ও পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসেন।
Share on Google Plus

0 comments:

Post a Comment