দিতি আমাকে বাবা বলে ডাকত

রাজ্জাকখবরটা শুনে আমি অসুস্থ হয়ে গেছি। কিছুতেই কোনো কিছু মনে করতে পারছি না। দিতি আমাকে বাবা বলে ডাকত। দিতির স্বামী সোহেল চৌধুরী ও আমার ছেলে বাপ্পা একসঙ্গে পড়ালেখা করেছে। সেই হিসেবে দিতি আমাদের পরিবারের সবার খুব আপন। আমাদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। আমার সঙ্গে শেষ দেখা হয় যখন আমি প্রথমবার অসুস্থ হয়ে পড়ি। সময়টা ছিল ২০১৩ সাল। তখন সে হাসপাতালে গিয়ে আমাকে সিগারেট ছাড়তে বকা দিয়েছিল। এরপর আর আমাদের দেখা হয়নি। তবে দিতি অসুস্থ হওয়ার পর আমার পরিবারের সবাই হাসপাতালে তাঁর খবর নিয়েছে। 
দেশবাসীর কাছে অনুরোধ, সবাই দিতি ও তার পরিবারের সবার জন্য দোয়া করবেন।
Share on Google Plus

0 comments:

Post a Comment