‘ছেলের জন্যই আজ আমি বদলে যাওয়া মানুষ’

Capture
বিনোদন ডেস্ক:  ইমরান হাশমি হলো বলিউডের ‘কিসার বয়’ হিসেবে খ্যাত। আর তার সিনেমাগুলো ছিলো অত্যাধিক খোলামেলা ও যৌনতায় ভরপুর। কিন্তু কেন তিনি আর এসব সিনেমা করেন? আর তার একটা নির্দিষ্ট কারণও আছে। ‍যা হয়ত অনেকে জানে না।
নয় বছর হল ৩৬ বছর বয়সী ইমরান হাশমি বিয়ে করেছেন পারভীন শাহানিকে। তাদের ঘরে ছয় বছরের ছেলে অয়ন। ছয় বছরের একমাত্র ছেলেই বদলে দিয়েছে তার জীবন, ক্যারিয়ার। আসলে একমাত্র ছেলে অয়নের শরীরে মরণব্যাধী ক্যানসারের জন্যই বদলে গেছেন ইমরান হাশমি। তার প্রভাব পড়েছে তার ক্যারিয়ারেও। যে ইমরান হাশমি ফুটপাত, মার্ডার, জিহার, আশিক বানায়া আপনের মত যৌনাবেদনময়ী সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই হাশমিই ছেলের ক্যানসারের পর করতে থাকলেন ঘনচক্কর, অংলি, মিস্টার এক্স এবং হামারি আধুরি কাহিনীর মত অসাধারণ সব সিনেমা। আসলে ছেলের এই ক্যানসারে আক্রান্ত হওয়াটাই ইমরান হাশমিকে ভালো কাজের প্রতি উৎসাহ তৈরি করেছে।
1203
নিজের ছেলে সম্পর্কে ইমরান হাশমি বলেন, অয়নের নতুন জীবন প্রাপ্তি আমার জীবনকে সত্যিই বদলে দিয়েছে। সে আমাকে একজন ভালো মানুষ হিসেবে বাঁচতে শিখিয়েছে। এবং আমাকে ভাবতে শিখিয়েছে জীবনে আঘাত আসবেই। আর তা মোকাবেলা করতে জীবন থেকে পালিয়ে নয় বরং সম্মুখে থেকেই বাধা বিপত্তি প্রতিহত করতে হবে। বারবার পড়ে গেলেও উঠে দাঁড়াতে হবে। হয়তো আবার পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে কিন্তু পরাস্ত মনোভাব থাকলে চলবে না।
তাছাড়া, আসছে এপ্রিলে পেঙ্গুইন প্রকাশনা থেকে প্রকাশ পাবে একটি বই। বই প্রকাশের আগে ইমরান হাশমি বইয়ের প্রচ্ছদের ফার্স্টলুক প্রকাশ করলেন গতকাল। আর সেখানেই নিজের ক্যারিয়ারে একমাত্র ছেলের প্রভাব নিয়ে কথা বললেন হাশমি।
Share on Google Plus

0 comments:

Post a Comment