ইরফানের মুখে অর্ণবের প্রশংসা


ইরফান খান, অর্ণবএবারই প্রথম বাংলাদেশি কোনো নির্মাতার ছবিতে কাজ করছেন ইরফান। আজ রোববার থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে ডুব ছবির দৃশ্যধারণ। এতে ইরফানের সঙ্গে অভিনয় করছেন তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী এবং কলকাতার পাের্না মিত্র ও অশোক ধনুকা। অভিনয়ের পাশাপাশি ইরফান খান এই ছবির সহপ্রযোজকও।
মোস্তফা সরয়ার ফারুকীর ডুব ছবির শুটিং উপলক্ষে গত শুক্রবার রাতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেন ইরফান।
সংবাদ সন্মেলনের এক ফাঁকে অর্ণবের গানের প্রশংসা করেন ভারতীয় অভিনেতা ইরফান খান।
কথা প্রসঙ্গে ইরফান খান বলেন, ‘রবীন্দ্রসংগীত আমার ভালো লাগে। শ্রোতা হিসেবে আমি বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই ফিরে যাই। আর বাংলাদেশের শিল্পীদের মধ্যে অর্ণবের গান বরাবরই আমাকে মুগ্ধ করে।’
ইরফানের এই মুগ্ধতা নিয়ে গতকাল শনিবার কথা হলো অর্ণবের সঙ্গে। বললেন, ‘শুনেছি, ভারতেও তিনি এক সাক্ষাৎকারে আমার গানের প্রতি তাঁর ভালো লাগার কথা জানিয়েছেন। তিনি এমনিতেই আমার খুব পছন্দের অভিনেতা। আমার মনে হয়েছে, মানুষ হিসেবে খুবই স্ট্রেইট ফরোয়ার্ড। তাঁর মতো আন্তর্জাতিক মানের একজন অভিনেতার কাছ থেকে প্রশংসা পেলে ভালো তো লাগবেই। ভাবছি, এবার তাঁর সঙ্গে দেখা করব। ইরফান অভিনীত ডুব ছবিতেও হয়তো আমাকে কাজ করতে হবে। ছবির নির্মাতা ফারুকী ভাই এরই মধ্যে আমাকে প্রস্তাবও দিয়েছেন।’
অবশ্য শুধু ইরফান খানই নন, এর আগে ভারতীয় সংগীতের এই সময়ের আলোচিত গায়ক ও সংগীত পরিচালক অরিজিৎ সিংয়ের মুখে বাংলাদেশি গায়ক ও সংগীত পরিচালক অর্ণবের প্রশংসা শোনা গেছে। তাঁরা দুজন একসঙ্গে কাজও করেছেন।
এ ছাড়া ভারতীয় চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের অনেকেরই মুখে এর আগে বহুবার অর্ণবের গানের প্রশংসা শোনা গেছে।
Share on Google Plus

0 comments:

Post a Comment