‘শিক্ষার সকল স্তরে ব্যয় বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়ান’ স্লোগান নিয়ে গতকাল বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর সংগঠনটির নানা আয়োজন ছিল।
সকালে অপরাজেয় বাংলায় সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, শিক্ষাকে এখন লাভজনক পণ্যে পরিণত করা হয়েছে। পুঁজিবাদী অর্থনীতি সমাজে নানা ধরনের সংকট সৃষ্টি করছে, ক্রমান্বয়ে মানুষের জীবনে সংকট তৈরি করে জীবন দুর্বিসহ করে তুলছে। এই সমাজব্যবস্থাকে পাল্টানো ছাড়া সমাধানের আর কোনো পথ নেই। যুগে যুগে তরুণরোই সেই ভূমিকা পালন করছেন। আজও তাঁদের সেই অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
মূল বক্তব্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী বলেন, শিক্ষার উদ্দেশ্য হবে সামাজিক। ছাত্রদের শ্রমিক-কৃষক-সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।
এ সময় ভারতের প্রখ্যাত গণসংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় গান পরিবেশন করেন। উদ্বোধন অনুষ্ঠানের পর সারা দেশের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত অতিথিরা শোভাযাত্রা করেন। পরে বিকেলে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এই সম্মেলনে নাঈমা খালেদকে সভাপতি ও স্নেহাদ্রী চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ১৭তম কাউন্সিলের মাধ্যমে হওয়া এই নতুন কমিটিতে সত্যজিৎ বিশ্বাস সহসভাপতি ও মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

0 comments:
Post a Comment