ছোট আইফোন আজ আসবে?

..যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুপার্টিনো মিলনায়তনে চার ইঞ্চি পর্দার নতুন আইফোনের ঘোষণা দেওয়া হতে পারে আজ। সম্ভাব্য নাম আইফোন এসই। 
অ্যাপলের উচ্চমূল্যের স্মার্টফোন যাদের নাগালের বাইরে তাদের জন্য এই ফোন বলে ধারণা করা হচ্ছে। 
আর তাই দামটা ৩৫০ থেকে ৪৫০ ডলারের মধ্যে রাখা হতে পারে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েব পোর্টাল সিনেটে জানানো হয়। পর্দার আকার ছোট হলেও কাজ করবে নতুন মডেলের আইফোনের মতোই দ্রুতগতিতে।
একই দিনে নতুন মডেলের আইপ্যাড এবং অ্যাপলের পক্ষ থেকে কোনো চমক আসতে পারে বলে বাজার বিশ্লেষকদের ধারণা।

সূত্র: সিবিএস নিউজ
Share on Google Plus

0 comments:

Post a Comment