সামাজিক মাধ্যম হিসেবে ফেসবুক যেমন জনপ্রিয় তেমনি ফেসবুক মেসেঞ্জারও তেমন জনপ্রিয়। আর এবার এই ফেসবুকে যোগ হলো বাস্কেটবল গেমস।
টেক ক্র্যাঞ্চ শনিবার জানিয়েছে, মেসেঞ্জারের চ্যাটবক্সে বাস্কেটবলের ইমোজি দিলেই চলে চালু হবে বাস্কেটবল খেলা। ফেসবুকে মেসেঞ্জারের জন্য খেলাটিকে আরও সহজ করা হয়েছে।
মেসেঞ্জার ব্যবহারকারীকে তাক করে জালে বল জড়াতে হবে। জালে ঠিকমত বল পাঠাতে পারলেই পয়েন্ট যোগ হবে। এভাবে পরপর ১০ বার জালে বল পাঠাতে পারলে তবেই জয়ী হওয়া যাবে।
0 comments:
Post a Comment