টুইট মানে ক্যাঁচম্যাঁচ!


কিচিরমিচির? টুইটারের টুইট হামেশাই কাক-ক্যাচাল শুরু করে দেয়। যেমনটা দিয়েছেন দিয়া মির্জা। হোলির হাজার বছর পুরোনো রং উৎসবে পানির অপচয় নিয়ে প্রশ্ন তুলে দিয়া নিজেই এখন প্রশ্নের মুখে। 
বলিউডের এই অভিনেত্রী টুইট করেন, ‘পরিহাসের বিষয় হচ্ছে, পানির অভাবে কৃষক যখন আত্মহত্যা করছে, সে সময় হোলির নামে আমরা পানির নিদারুণ অপচয় করছি।’ 
ব্যস, আর যায় কোথায়! দিয়া মির্জাকে ধুয়ে দেওয়া শুরু হলো। প্রশ্ন তোলা হলো, দিয়া নিজে এ ব্যাপারে সৎ তো? একজন ঘেঁটেঘুঁটে বের করে দিলেন, দিয়ার কাছে সোয়া দুই লাখ রুপি পানির বকেয়া বিল পড়ে আছে এখনো। আরেকজন হিসাব কষে বের করে দিয়েছেন, দিয়ার তুমসা না দেখা ছবির শুটিংয়ে কৃত্রিম বৃষ্টির আয়োজন করতে কত লাখ গ্যালন পানি নষ্ট হয়েছে। পাল্টা টুইট করা হয়েছে, ‘পানির অভাবে কৃষক যখন আত্মহত্যা করছে, আমাদের বলিউডে পানির কী নিদারুণ অপচয়!’ টাইমস অব ইন্ডিয়া।
Share on Google Plus

0 comments:

Post a Comment